নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য রয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ১০জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। নিহত দুই জন পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। ওই বাসের নিচেই চাপা পড়ে অটোরিকশা দুটি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পর বিআরটিসির অপর একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধরা সেটি ভাঙচুর করে। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed