দূর থেকে শিশুর ফোন লক করবেন যেভাবে
প্রযুক্তি ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে শুধু শিশুরাই না বড়রাও মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। বিশেষ করে মোবাইল গেম কিংবা ইন্টারনেট ছাড়া চলেই না। দিনরাত মুখ গুজে বসে থাকে স্মার্ট ফোনে।
সোশ্যাল মিডিয়ার এই আসক্তি বর্তমান প্রজন্মের একটি অন্যতম বড় সমস্যা। ছাত্রছাত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি রীতিমতো সমস্যার। পড়াশোনার ক্ষতি তো বটেই, ফোনে এই আসক্তির জন্য ক্ষতি হচ্ছে স্বাস্থ্যেরও। তবে বড়দের তুলনায় শিশুদের ওপর বেশি প্রভাব পড়ে। তাই সচেতন অভিভাকেরা বেশ চিন্তায় রয়েছেন তাদের সন্তানদের নিয়ে।
তবে, এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে গুগল প্লে নিয়ে এসেছে একটা দুর্দান্ত ফিচার। এই ফিচারের মাধ্যমে ফোনের কাছে না থেকেও বাচ্চাদের স্মার্টফোনটি লক করে দিতে পারবেন অভিভাবকরা। গুগল ফ্যামিলি লিংক নামে ফিচারটির মাধ্যমে এখন শিশুদের মোবাইলে ডেটা লিমিট, লক হওয়ার সময় অ্যাপ ব্লক বা অ্যাপ্রুভ সবই করা যাবে দূর থেকেই।
গুগল প্লে স্টোর থেকে কোন কোন অ্যাপ ডাউনলোড করছে আপনার শিশু তাও নিয়ন্ত্রণ করতে পারবেন গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে। ফ্যামিলি লিংকের মাধ্যমে আপনার শিশুটি বা তার ফোনটি কোথায় আছে তাও আপনি জানতে পারবেন।
১৩ বছরের নিচের শিশুদের মোবাইলে গতিবিধিই নিয়ন্ত্রণ করা যাবে গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে। ১৩ বছরের বেশি বয়সের কিশোরদের ক্ষেত্রেও গুগল ফ্যামিলি লিংক ব্যবহার করলে ওই কিশোরের অনুমতি প্রয়োজন। অভিভাবক ও শিশুর মোবাইলকে একে অপরের সঙ্গে লিংক করাতে হবে এবং দুজনকেই একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ওই পাসওয়ার্ড দিয়েই শিশুদের মোবাইল নিয়ন্ত্রণ করা যাবে। শিশুটি যদি গুগল ফ্যামিলি লিংক থেকে বেরিয়ে আসতে চায় সেক্ষেত্রে তাকে পাসওয়ার্ড বদলাতে হবে। পাসওয়ার্ড বদলালেই নোটিফিকেশন চলে যাবে অভিভাবকের কাছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed