ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি অবগত করা হয়।
জানা গেছে, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে এ কমিটির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। পাশপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করতে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed