Main Menu

করোনায় সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন।

করোনা পজিটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে মুনীরুজ্জামান রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক সংবাদ।

Share





Related News

Comments are Closed