করোনায় বিএনপি নেতা ড. মামুনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান এফসিএ মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
চাটার্ড অ্যাকাউন্টেট ড. মামুন রহমান খুলনার ফুলতলার জামুরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউপি চেয়ার্যমান ছিলেন।
তার লেখা ৩টি বই প্রকাশিত হয়েছে এবং তিনি অন্য লেখকদের বইও প্রকাশ করেছেন।
ড. মামুন রহমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed