বরগুনায় ইউপি চেয়ারম্যানকে কোপানোর প্রতিবাদে বিক্ষোভ
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন, ডান পা ও ডান হাতের রগ কর্তন করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার সকাল দশটায় তালতলী সদর রোডে বিক্ষোভ করেন তালতলী উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, মোঃ কামরুল আহসান, মুনসুর জোমাদ্দার, শাহজাহান টুকু, মারুফ রায়হান তপু জোমাদ্দার, খালেদ মাসুদ, কামাল মোল্লা, শামিম পাটোয়ারি, মনির জোমাদ্দার, প্রমুখ।
গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটর সাইকেলযোগে আসার পথে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।
নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান ও তার তিন ছেলে মিলে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন আহত ইমাম হাসান শিপন জোমাদ্দার।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed