দিরাইয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে কালিয়াকুটা হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের কালিয়াকুটা হাওরে এ ঘটনা ঘটে। নিহত যুবক গ্রামের মৃত যতীন্দ্র দসের পুত্র পিন্টু দাস (৩২)।
গ্রামের মিল্টন দাস ও রাহুল তালুকদার নামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোরে পিন্টু দাস ও তার ভাই ঝন্টু দাস কালিয়াকুটা হাওরে মাছ ধরতে গেলে বাতাসে তাদের নৌকাটি হাওরে ভেসে যায়। বেশ কিছুটা দূরে নৌকা দেখতে পেয়ে পিন্টু দাস সাঁতরে সেটি আনতে গিয়ে পানিতে তলিয়ে যান। ঝন্টু চিৎকার করে সাহায্য চাইলে পার্শ্ববর্তী রফিনগর গ্রামের লোকজন এসে পিন্টু দাসকে পানির নিচ থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পিন্টু দাসকে মৃত ঘোষণা করেন।
রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed