বদরুজ্জামান সেলিমের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের গর্ভধারিনী মাতা, নগরীর শাহী ঈদগাহ হাজারিবাগ নিরু মঞ্জিল নিবাসী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুন নিরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না
ইলাইহি রাজিউন)।
তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমা জেবুন্নেছা খাতুন নিরু (৭০) এর জানাযা শুক্রবার বাদ জুমআ বেলা ২টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে মানিকপীরটিলা কবরস্থানে সমাহিত করা হয়।
জানাযায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়ার আরিফুল হক চৌধুরী, আওয়ামীলেগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন।
এদিকে মরহুমার মাগফেরাত কামনার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসী সহ বিএনপির সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম ও তার পরিবার।
উল্লেখ্য বদরুজ্জামান সেলিম দীর্ঘদিন থেকে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সর্বস্তরের নেতাকর্মী ও সিলেটবাসীর কাছে তার মায়ের মাগফেরাত কামনা করে তিনি দোয়া চেয়েছেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed