মাত্র ২০ টাকার জন্য যুবককে হত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ২০ টাকার জন্য ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে পাওনা ২০ টাকার জেরে আফির উদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর (জগন্নাথপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আফির উদ্দিন ওই গ্রামের মো. ফজিল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আফির উদ্দিন। তখন একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চাইলে তিনি বলেন, এখন টাকা হাতে নেই একটু পরে দেব। এরপর হৃদয় হোসেন ও তার বন্ধু হাসান মিলে একটি ধারাল ছুরি দিয়ে আফিরের বুকে আঘাত করে। স্থানীয়রা আফিরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পাওনা ২০ টাকার জন্য মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে আফির নামের যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed