ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসা আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সীমিত আকারে শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, রোববার থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে।
আবেদনকারীদের http://ow.ly/lq4 V50CjmPS, ওয়েসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে আবেদনকারীদের।
করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।
যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এফএম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য যারা প্রথমবারের মতো আবেদন করছেন, এমন আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে ঢাকায় অবস্থিত দূতাবাস। আজ থেকে এ কাজ শুরু করবে তারা। স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা ও স্কলারশিপ ভিসার কাজ করা হবে।
Related News
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More



Comments are Closed