Main Menu

ডোমারে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম বাবু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজিজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা মুজাল পাড়ার শমসের আলীর পূত্র। দূর্ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে উপজেলার দেবীরডাঙ্গা নামক স্থানে।

স্থানীয়রা জানায়, বাবু বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ডোমারে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গামী ট্রাক্টরটি ধাক্কা দিলে পরে গিয়ে চাকায় পিষ্ট হয়। এসময় স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মধ্যে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed