সিলেটে ভূকম্পন অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার রাত ১১ টা ৩৮ মিনিট ১৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
আবাহওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের মণিপুর রাজ্যে এই ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫.৪ ডিগ্রী।
প্রায় ৩/৪ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় বাড়িঘর কেঁপে ওঠে।
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠার সময়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে আতঙ্কে ছুটোছুটি করতেও দেখা যায়। তবে সবশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিনদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed