Main Menu

মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সিলেটের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

Manual2 Ad Code

রোববার (১১ অক্টোবর) চা বাগান এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

Manual2 Ad Code

বিক্ষোভ মিছিলের পর শ্রমিকরা প্রতিবাদ সভা করেন। এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, চা শ্রমিকদের দৈনিক তিনশ’ টাকা মজুরির দাবি দীর্ঘদিনের। বারবার বিভিন্ন প্রতিশ্রুতি পেলেও এ দাবি বাস্তবায়ন হয়নি।

গত ২২ মাসের বোনাস বকেয়া রয়েছে দাবি করে শ্রমিকরা বলেন, করোনা মহামারীর দোহাই দিয়ে বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। কিন্তু করোনা মহামারীর চ্যালেঞ্জিং সময়েও চা বাগানে কাজ করে গেছেন শ্রমিকরা।

Manual1 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক নেতারা বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রিক বিষয়। চা বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশী চা সংসদ এ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তারা জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ উৎসব বোনাস প্রদান করতে হবে।

এদিকে পূজার আগে বেতন বৃদ্ধি ও বকেয়া বোনাস পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code