কমলগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফির বাসভবনে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, সদস্য শফিকুর রহমান চৌধুরী, আলম পারভেজ চৌধুরী সোহেল, এড.আব্দুল আহাদ, পুষ্প কুমার কানু, জয়নাল আবেদীন, সিপার আহমদ তরফদার প্রমূখ।
সভায় গত ২৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অলী আহমদ খান পদত্যাগ করায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন বাবুকে সদস্য সচিব করে নতুন আরো ৮ জন সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। নতুন অন্তর্ভূক্ত সদস্যরা হলেন- আব্দুল মালিক জব্বার, মুজিবুর রহমান মুকুল, সিদ্দেকুর রহমান চৌধুরী, মো.সালমান আলী, জেহাদ আহমদ চৌধুরী, এনামুল হক শামীম, ইয়াকুব আলী সিরাজী, মাসুদ আলী চৌধুরী দুলাল।
সভায় উপজেলার সকল ইউনিয়নে সম্মেলনের তারিখ ও সময় নির্ধারন করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed