বিশ্বনাথে পুলিশের হাতে প্রেমিকযুগল আটক
বিশ্বনাথ প্রতিনিধি : প্রতিবেশী কিশোরী কন্যার সাথে মন দেয়া-নেয়া চলছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের আজিজুর রহমানের অপ্রাপ্ত বয়স্ক ছেলে অমর হোসেনের। এক পর্যায়ে গত সোমবার প্রেমিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় অমর। পালিয়ে যাবার একদিন পর বুধবার দুপুরে বাড়ি ফিরলে প্রেমিক যুুগলকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, পালিয়ে যাবার একদিন পর বাড়ীতেই ফিরে আসে প্রেমিক যুুগল। এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিয়মিত মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed