Main Menu

কানাইঘাটের নতুন ইউএনও সুমন্ত ব্যানার্জী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার সুমন্ত ব্যানার্জী কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর প্রজ্ঞাপন মোতাবেক গত ১৭ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত পত্রে সুমন্ত ব্যানার্জীকে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সদর ভূমি অফিসে সুনামের সাথে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামগঞ্জের কৃতি সন্তান সুমন্ত ব্যানার্জী।

এ দিকে সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার সুমন্ত ব্যানার্জী কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আদেশ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলার সচেতন মহল।

Share





Related News

Comments are Closed