Main Menu

করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো চীন

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে চীন। মানবদেহে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর নিজেদের তৈরি একটি ভ্যাকসিনের অনুমোদন দিলো চীন। গতকাল রবিবার ‘এড৫-এনসিওভি’ নামে এই ভ্যাকসিনটির নিবন্ধন দেয় বেইজিং।

Manual2 Ad Code

সোমবার (১৭ আগস্ট) চীনের টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেকওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এড৫-এনসিওভি’ নামের বহুল প্রত্যাশিত এই ভ্যাকসিনটি চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল ও স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে তৈরি করেছে বলে সিজিটিএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, অনুমোদন দেয়ার আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘এড৫-এনসিওভি’ নামের করোনার এই ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর।

Manual3 Ad Code

এর আগে ভ্যাকসিনটির প্রধম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন এবং দ্বিতীয় ধাপে ২২৪ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।

সিনহুয়া’র খবরে বলা হয়, ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ভ্যাকসিনটি কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা দেখিয়েছে।

গত ১১ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Manual7 Ad Code

গতকাল রবিবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরইমধ্যে নিজেদের তৈরি ভ্যাকসিনটির ব্যাপক উৎপাদন শুরু করেছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code