Main Menu

দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৫৯৫

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে নতুন করে আরও ২ হাজার ৫৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া নতুন করে আরো ১ হাজার ৬৪১ জন সুস্থ হয়েছেন। এনিয়ে সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

Share





Related News

Comments are Closed