Main Menu

আয়তন বাড়ছে সিলেট সিটি করপোরেশনের

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীকে ২০১৪ সালে সম্প্রসারণে উদ্যোগ নেয় সিসিক। নগরীর বর্তমান আকারের প্রায় ছয়গুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে পাঁচ বছর ধরে আটকে ছিল এ প্রস্তাবনা।

Manual5 Ad Code

এ অবস্থায় গত বছরের ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি করপোরেশন সম্প্রসারিত করার লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরীর আয়তন বাড়ানোর প্রস্তাবে একাত্মতা পোষণ করেন। এ ব্যাপারে করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও দেন তিনি। ওই বৈঠকের পর সিটি করপোরেশন সম্প্রসারণের উদ্যোগে গতি পায়।

এরপরই ২৫টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজা গুলোর অবস্থান সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায়। রোববার (৯ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের বিষয়টিও জানিয়েছেন। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ।

Manual7 Ad Code

গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা (মৌজা) সিলেট সিটি কর্পোরেশেনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হল, সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও–৮০, মইয়ারচর–৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর–৮২, আখালিয়া–৮৮, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও–৮০, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬, কসবা কুইটুক–১০০, সুলতানপুর চক–১০১, পেশনেওয়াজ–১০২, টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬।

এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি–১০৭, মনিপুর–১০৮, আলমপুর–১০৯, গোটাটিকর–১১০, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর–১১৪, ধরাধরপুর–১১৫, বরইকান্দি–১১৬, গোধরাইল–১২৬ এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর–১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ)–১১৬, বলদী–১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)।

Manual2 Ad Code

তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভূক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া প্রস্তাবিত এলাকার অধিবাসীগণকে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামি ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে দাখিল করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, ১৮৭৮ সালে পৌনে দুই বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয়েছিল সিলেট পৌরসভা। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশনে উন্নীত হলে পরিধি বাড়ে। তখন ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার করা হয় সিটি করপোরেশনের আয়তন। সিটি করপোরেশন গঠনের প্রায় এক যুগ পর ১৬০ দশমিক ৬২ বর্গকিলোমিটার আয়তনে মহানগর করার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাব বাস্তবায়িত হলে সিসিকের ২৭টি ওয়ার্ডের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code