শাবির ল্যাবে আরো ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী আজাদ জুয়েল।
তিনি জানান, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষায় ২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৭ জন ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৪ জন।
তন্মধ্যে সিলেট জেলার ৪৬২৫ জন, সুনামগঞ্জের ১৬১৮ জন, মৌলভীবাজার জেলার ১০৯৯ জন ও হবিগঞ্জের ১২৬২ জন রয়েছেন।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed