সানগ্লাস দিয়ে ভিডিও কল
প্রযুক্তি ডেস্ক: এবার সানগ্লাস দিয়েই করা যাবে ভিডিও কল। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করলেই কথা বলা যাবে যেকোনো প্রান্ত থেকে। জিও গ্লাস নামে ওই প্রযু্ক্তিটি আনছে ভারতের টেলিকম অপারেটর রিয়ায়েন্স জিও।
সম্প্রতি প্রকাশিত দ্যা মোবাইল ইন্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। তবে আগামী বছর যাতে বাজারে আনা যায় তার জন্য কাজ চলছে।
জানা গেছে, বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসাথে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এই জিও গ্লাস। এই জিও গ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রামের মতো। জিও গ্লাসে আপনারা মাঝখানে একটি ক্যামেরা পাবেন। এছাড়াও জিও গ্লাসে আপনারা বিল্ট-ইন স্পিকার পাচ্ছেন এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এই ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে।
জিওর এই নতুন প্রোডাক্টে মিক্সড রিয়ালিটি সাপোর্ট করে। অর্থাৎ ব্যবহারকারীরা একসাথে কনফারেন্স কল এ যুক্ত হতে পারেন। এখানে আপনারা নিজেদের ৩ ডি অথবা ২ ডি অবতার ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহারকারীরা বড় ভার্চুয়াল স্ক্রিনে নিজেদের কনটেন্ট শেয়ার করতে পারেন এই নতুন সার্ভিসে।
অডিও এবং ভিডিওর দিক থেকে দেখতে গেলে, রিলায়েন্স জিওর এই নতুন প্রোডাক্ট, জিও গ্লাস আপনাকে দারুন এক্সপেরিয়েন্স দেবে। এই জিও গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed