সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফ’র
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তেলকুপি ফাঁড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন জাহাঙ্গীর। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়ালে এক পর্যায়ে ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘আমিও বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual5 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed