করোনাক্রান্ত ছিলেন বিএনপি নেতা এম এ হক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শুক্রবার (৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার (১ জুলাই) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এরপর শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক মৃত্যুবরণ করেন।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed