Main Menu

শামসুদ্দিন হাসপাতালে করোনায় বৃদ্ধের মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা দেড়টায় মারা যান তিনি।

করোনায় মৃত জামাল আহমদ (৬০) জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য রোগে ভূগছিলেন। তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, হাসপাতালে এখনো ৯১ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও চারজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন করোনা আক্রান্ত ১৪ জন।

Manual1 Ad Code

এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। আর বিভাগে ৮২ জন। বিভাগের অন্য তিন জেলার মধ্যে মৌলভীবাজারে পাঁচজন, সুনামগঞ্জে সাতজন এবং হবিগঞ্জে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code