দেশে জমির রেজিস্ট্রেশন ফি কমল ১ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: জমির রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে সরকার। আগের আদেশ সংশোধন করে বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
নতুন আদেশে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।
এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।
Related News
সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে ৫ টাকা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারেRead More
১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)Read More



Comments are Closed