কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়া যুবকের লাশ হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে ভেসে আসা লাশ বিজিবি-বিএসএফ’র মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০ বছর বয়সী ওই যুবকের নাম ডবুলসন কংতা। সে ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিহিল জেলার চরাপিটিস থানার তাইনজেই (ইকেএইচ) গ্রামের শ্রী পাইলা সিনজাইয়ের পুত্র।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, গত ১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের ক্রাশার মিলের উত্তর-পশ্চিম পাশে ধলাই নদীর পানিতে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।
জানা যায়, নদীতে মাছ ধরতে গিয়ে ওই খাসিয়া নাগরিক ৫/৬ পূর্বে নিখোঁজ হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অজ্ঞাতনামা লাশের ছবি পরিবারের কাছে হস্তান্তর করার পর পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের উপস্থিতিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে লাশটি ভারতের মেঘালয় রাজ্যের ভোলাগঞ্জ পি.সি.পি (থানা) ইনচার্জ এফসি র্যাপসং-এর কাছে হস্তান্তর করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
লাশ হস্তান্তরকালে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রজিউল্লাহ খান, এসআই এয়াকুব হোসেন ও বিএসএফ-র ইন্সপেক্টর কমান্ডার রাম সেবক শর্মাসহ লাশের চাচা বাহেসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed