আজমিরীগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে লিলু মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরের দিকে লিলু মিয়াসহ আরও দুজন কিশোর কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে তখন বজ্রপাত হলে লিলু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
তৎক্ষনাৎ তার সাথে থাকা দুই কিশোর লিলু মিয়ার পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে লিলু মিয়াকে উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« বাহুবলে বজ্রপাতে দুই শিশু-কিশোর নিহত (Previous News)
(Next News) পুলিশে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়াল »
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed