পুলিশে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়াল
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ সদস্য। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এ নিয়ে বৃহস্পতিবার (৪ জুন) সকাল পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৮৩১ জন পুলিশের মধ্যে কোভিড-১৯ রোগ ধরা পড়লো।
পুলিশ সদর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, সারাদেশে বুধবার (৩ জুন) পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল ৫ হাজার ৫০৭ জন। বৃহস্পতিবার (৪ জুন) তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১। একই সময়ে ডিএমপি’তে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে জীবাণুটির উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা ১ হাজার ৭৭৭।
সারাদেশে কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৫৫৯ পুলিশ সদস্য। আইসোলোশনে রাখা হয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর ১ হাজার ৬৪০ জনকে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ পুলিশ। একজন সিভিল সদস্যসহ এ পর্যন্ত মারা গেছেন ১৬ পুলিশ।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed