দিরাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তকবির মিয়া (১৪) উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের খালেক মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মিলনগঞ্জ বাজারের পাশের হাওরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতে সে আহত হয়। আহতবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর তকবিরকে মৃত ঘোষণা করেন।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« করোনায় পাকিস্তানি মন্ত্রীর মৃত্যু (Previous News)
(Next News) বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ৮৭ হাজার »
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed