বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ৮৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে সুখবর পাচ্ছে না বিশ্ববাসী। মানবজাতির ওপর চেপে বসেছে মরণঘাতি এই ভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। দিনের ব্যবধানের আক্রান্ত বাড়ছে লক্ষাধিক। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১৫, মারা গেছেন ৪ হাজার ৬৬৯ জন।
এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজারে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এখনও অবস্থা আশঙ্কাজনক অবস্থা ৫৪ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৩১ লাখ ১ হাজার ৫৭৮ জন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসে এ তথ্য দেয়া হয়েছে।
বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় ১৩শ’ মানুষের, যা মহামারীর পাঁচ মাসে দেশটিতে সর্বোচ্চ। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রই। দেশটিতে রোগীর সংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ৯৩১, মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৯৯ জনের। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় আক্রান্ত ৫ লাখ ৬০ হাজার ৫৩৭, মারা গেছেন ৩১ হাজার ৪১৭ জন।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় রোগীর সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ২৭৭, মৃত্যু হয়েছে ৫ হাজার ২১৫ জনের। চতুর্থ স্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৭ হাজার ১২, মারা গেছেন ২৭ হাজার ১২৭ জন।
এরপর যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৭৯ হাজার ৮৫৬, মারা গেছেন ৩৯ হাজার ৭২৮ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৩ হাজার ৮৩৬, মারা গেছেন ৩৩ হাজার ৬০১ জন।
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed