Main Menu

মাধবপুরে ট্রাকচাপায় কৃষি কর্মকর্তা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-মোটর সাইকেলের সংঘর্ষে কৃষি উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মাধবপুর কৃষি অফিস থেকে কৃষি সংক্রান্ত কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত এলাকায় যাওয়ার পথে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুই জন আহত হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক হারুন উর রশিদকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed