সিলেটে ভবনের ছাদ থেকে পড়ে গার্ডের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় পানসী বাজার ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ থেকে পড়ে পার্থ বিশ্বাস (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। তিনি সিএসএস কোম্পানিতে চাকরি করতেন।
রোববার (১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পার্থ দাস সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।
‘পার্থ দাস কিভাবে মারা গেলেন, তা খুঁজতে গিয়ে পুলিশ পার্শ্বস্থ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, রাতে তিনি একতলা ভবনের ছাদে দুটি চেয়ার একসাথে করে ঘুমিয়ে ছিলেন। রাত ২টা ৩৩ মিনিটে তিনি একতলা ভবনের ছাদ থেকে মাথা নিচ দিকে দিয়ে পড়ে যান। নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ঘুমের মধ্যে অসাবধানতাবশত সে পড়ে গিয়েছে বলে আমরা ধারণা করছি। এজন্য বর্তমানে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed