হবিগঞ্জে ইউএনওসহ আরো ৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। ওই ইউএনও ছাড়াও সোমবার জেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা।
এরআগে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের আরও ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে এখানকার কিছু নমুনা পাঠানো হয়েছিলো। এরমধ্যে কয়েকটির রিপোর্ট আজকে (সোমবার) এসেছে। এতে ৬টি পজেটিভ রিপোর্ট এসেছে।
তিনি জানান নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ১ জন ও বানিয়াচং উপজেলার ২ জন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।
এনিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা একশ’ ছাড়ালো। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১০১ জন। যার মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন আর ১ জন মারা গেছেন।
এনিয়ে পুরো সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৬ জন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed