সিলেটে সুস্থ হলেন আরও ৩ জন করোনা রোগি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সোমবার (১১ মে) দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা তিনজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা তিনজনই পুরুষ।
তিনি আরও জানান, করোনা সন্দেহে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরও একজন নারীকে আজ ছাড়পত্র দেওয়া হবে। তিনি করোনা আক্রান্ত না হওয়ায় তাকে বাসায় পাঠানো হচ্ছে।
এর আগে গত বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও চারজন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed