Main Menu

হবিগঞ্জে আরো ২ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে নতুন করে আরো ২ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ থেকে গতকাল রোববার ৮০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষার পর ২ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব। আজ সকালে ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শুক্র ও শনিবার সিলেট বিভাগের ৩৫৪ জনের নমুনা পাঠানো হয়েছিল ঢাকায়। সেই নমুনাগুলো পরীক্ষার পর রোববার আরও ৯ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব।

এ নিয়ে সিলেট বিভাগের ২৮২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

Share





Related News

Comments are Closed