Main Menu

ফরিদপুরে বজ্রপাতে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিএন্ডবি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএন্ডবি ঘাটের সুজন বেপারী (২৮), ডাঙ্গি গ্রামের বাবু খা (৫০) ও পালডাঙ্গি গ্রামের রিপন মোল্যা (২৭)।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু বলেন, বিকালে তিনজন সিএন্ডবি ঘাটে নৌকায় পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে দাফনের জন্য।

Share





Related News

Comments are Closed