Main Menu

সুনামগঞ্জে বশির আহমেদ ফাউন্ডেশনের অর্থ বিতরণ

Manual5 Ad Code

বৈমাখী নিউজ ডেস্ক: আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেমনের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, দানবীর আলহাজ্ব বশির আহমেদ এর পক্ষ থেকে ৯ মে শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামে ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

নগদ টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরুব্বিগস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তাগণ বলেন, পবিত্র মাহে রামাদ্বানের মাস ও করোনা ভাইরাস জনিত দুর্যোগের সময় কর্মহীন দুস্থ অসহায় পরিবারের মানুষ খাদ্য সামাগ্রী ক্রয় করে খেতে পারছেন না। এমন দুর্যোগের সময় প্রবাসী আলহাজ্ব বশির আহমেদ এর পক্ষ থেকে নগদ অর্থ পেয়ে দরিদ্র মানুষ আনন্দিত হয়েছেন।

Manual6 Ad Code

বক্তারা বলেন, দানবীর আলহাজ্ব বশির আহমেদ এর মতো সমাজের বৃত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে দেশের এই সংকটময় মুহূর্তে প্রান্তিক মানুষরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবেন। সুদূর প্রবাসে থেকে সমাজসেবী আলহাজ্ব বশির আহমেদ রাজনীতি করার পাশাপাশি প্রবাসে থেকে যে ভাবে বাংলাদেশের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

Manual3 Ad Code

উপস্থিত সবাই ও অনুদান প্রাপ্ত সকলে মহান আল্লাহর দরবারে আলহাজ্ব বশির আহমেদ এর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code