করোনায় দুদকের প্রধান সহকারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (৯ মে) দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য খলিলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে খলিলুর রহমানের আরেক সহকর্মী জানান, খলিলুর রহমান গত ১০-১২ দিন যাবৎ সর্দি জ্বরে ভুগছিলেন। মুগদা পাড়ায় নিজ বাসার কাছে এক ডাক্তারকে দেখান।
তিনি আরো জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী টাইফয়েডের চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল (শুক্রবার) থেকে শ্বাসকষ্ট শুরু হয়।
কোভিড টেস্ট ছাড়া কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়ে শিশু হাসপাতালে করোনা টেস্ট করান খলিলুর রহামান।
তার ওই সহকর্মী আরো জানান, করোনা পজিটিভ হওয়ায় কাল রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেখানে আইসিইউর স্বল্পতায় অক্সিজেন দিয়ে চিকিৎসা দেয়া শুরু করে। তিনি দুপুর দেড়টায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝলকাঠি জেলায়। ঢাকায় মুগদায় পরিবার নিয়ে থাকতেন। স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed