জৈন্তাপুরে ভার্সিটি ছাত্রীকে ধর্ষণ, খালা-খালু গ্রেপ্তার
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীসহ আওয়ামী লীগের স্থানীয় এক নেত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সুমি বেগম (৩০) জৈন্তাপুর উপজহেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্বামী কয়েছ আহমদ (৩৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা এলাকার রেনু মিয়ার ছেলে। সুমি বেগম অভিযোগকারী তরুণীর খালা।
জৈন্তাপুর পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই তরুণী বর্তমানে জৈন্তাপুরে নিজ বাড়িতে রয়েছেন। খালা সুমি বেগম অনেক সময় তরুণীকে তার বাড়িতে ডেকে নেন। গত ২ মে ইফতারের দাওয়াত দিয়ে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান সুমি। ইফতার শেষে রাত ৮টার দিকে সুমি বেগম ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চায়ের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে খেতে দেয়। এই চা খেয়ে অচেতন হয়ে পড়েন তরুণী। এরপর সুমি বেগমের সহায়তায় তার স্বামী কয়েছ আহমদ ভিকটিমকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
পরে চেতনা ফিরে আসলে চিৎকার করে ওঠে ওই তরুণী। এসময় কয়েছ আহমদ তার মুখ চেপে ধরে।
পুলিশ জানায়, পরে ওই তরুণীর বাবা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান এবং আত্নীয় স্বজনের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
পরে ৪ মে এই বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজে বাদী হয়ে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-৯ এর সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে সিলেট থেকে কয়েছ আহমদ ও তার স্ত্রী সুমি বেগমকে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, আসামীরা এই অপরাধের কথা স্বীকার করেছে। আমরা তাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।
জানা যায়, খালু কর্তক ধর্ষণের শিকার ওই ছাত্রী সমাজ কল্যান বিভাগে অনার্স ২য় বর্ষ ও পাশাপাশি সিলেটের একটি বেসরকারী ইউনিভার্সিটিতে এলএলবি ১ম সেমিষ্টারে অধ্যায়নরত।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed