Main Menu

সিলেটে দরগাহে নির্দেশনা মেনে জুমার নামাজ আদায়

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস পর শারীরিক দূরত্ব মেনে শর্ত সাপেক্ষে দেশের মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ তুলে নেয়ার পর জুমার নামাজে সিলেটের শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদসহ নগরীর সবকটি মসজিদেই মুসল্লিরা ভিড় করেছেন। সেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হয়।

শুক্রবার দরগাহ মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে ভিড় করেন। আর নির্দিষ্ট দূরত্ব রেখেেই তারা নামাজে কাতারবন্দি হয়েছেন।

Manual4 Ad Code

আগে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করার নির্দেশ দেয়ার পর শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ হতো।

Manual8 Ad Code

এজন্য মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারতেন। কিন্তু সম্প্রতি এই বিধিনিষেধ তুলে নেয়ার পর এটাই প্রথম জুমা।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code