সিলেটে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শ্বাসকষ্ট নিয়ে ও অপরজন জ্বর-সর্দির মতো করোনার উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে একজন নারী (৩০) ও অপরজন পুরুষ (৫৩)।
শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া নারীর বাড়ি সিলেট নগরীর দাড়িয়া পাড়া এলাকায়, অপর পুরুষ ব্যক্তিটি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত নারী বেশ কয়েকদিন যাবৎ যক্ষ্মা ও লিভারের রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি যক্ষ্মার ঔষধ সেবন করছিলেন। এ ছাড়া এ রোগী জ্বর ও সর্দির মতো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার তিন ঘণ্টা পরেই তিনি মারা যান।
এদিকে বিশ্বনাথ উপজেলার পুরুষ ব্যক্তি সম্পর্কে এ চিকিৎসক জানান, তিনি বেশ কয়েকদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্ট নিয়ে সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি হন। তবে তার জ্বর ও সর্দির মতো কোন সমস্যা ছিলো না।
মৃত রোগীদের মধ্যে নারীর নমুনা সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, যেহেতু এই নারীর মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার মতো লক্ষ্মণ ও উপসর্গ ছিলো সেহেতু তার নমুনাই সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে বিশ্বনাথের ওই ব্যক্তির জ্বর ও সর্দির মতো কোন সমস্যা না থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে না।
Related News
সিলেটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়েRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকাRead More



Comments are Closed