Main Menu

দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০৯

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৪ জন।

একই সময়ে আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়েবেড়ে দাঁড়িয়েছে ২০৬ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৯১ জন।

শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Manual6 Ad Code

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এছাড়া এই সময়ে সুস্থ হয়েছেন ১৯১ জন।

Manual2 Ad Code

নাসিমা সুলতানা আরও জানান, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী।

Manual8 Ad Code

নতুন করে আরও ১৯১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হলেন ২১০১ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code