মাধবপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঝুষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঝৃষির ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে পৌরশহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মূল ঘাতক রামপ্রসাদ ও ভানু ঝৃষিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে খেয়ালিপনা করে রামপ্রসাদ কানাই ঝুষিকে পাগল বলে। এতে রাগের বসে কানাই রামপ্রসাদকে একটি থাপ্পর মারে। এ ঘটনা পরে পারিবারিকভাবে নিস্পত্তি করা হয়। কিন্তুু রামপ্রসাদের ক্ষোভ থেকে যায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই নোয়াগাঁও ব্রিজ এলাকায় গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিতত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed