সিলেটে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে ফুটপাতের ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম মুন্না (২১) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাজী ইলিয়াস গলির মুখে এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় শুক্রবার নিহতের পিতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও আরো ৬/৭ জনকে অজ্ঞাত রেখে সিলেট কোতোয়ালী থনায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার ১ নম্বর আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী। নগরীর চৌকিদেখি এলাকার বাসায় পরিবারের সাথে থাকতেন মুন্না।
নিহতের পিতা মো. রফিকুল ইসলাম জানান, তার ছেলে নজরুল ইসলাম মুন্না গোয়াইনঘাট সরকারি কলেজে বিএ (সম্মান) বাংলা দ্বিতীয় বর্ষে পড়ালেখার পাশাপাশি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।
প্রতিদিনের ন্যায় ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বাড়ি থেকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কর্মস্থল থেকে বেতন তুলে বাজার করার জন্য রাত সাড়ে ৮ টার দিকে জিন্দাবাজার পৌঁছে। জিন্দাবাজারের কাজী ইলিয়াস গলির মুখে পৌঁছার পর স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা সংঙ্গবদ্ধ হয়ে একজন ক্রেতাকে পেটাচ্ছিল। বিষয়টি দেখে নজরুল ইসলাম মুন্না ঐ ক্রেতাকে না মারার জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ফুটপাতের ব্যবসায়ীরা নজরুল ইসলাম মুন্নার উপর অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পথচারীরা নজরুল ইসলাম মুন্নাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেখে ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় বক্ষব্যাদি হাসপাতালে নজরুলকে পাঠানোর অনুরোধ করেন। নজরুল ইসলাম মুন্নাকে নিয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৌঁছার পর নজরুল ইসলাম মুন্না মৃত্যুবরণ করেন।
এব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, জিন্দাবাজার কৃষি ব্যাংকের সামনে মারামারির ঘটনায় নজরুল ইসলাম মুন্না খুন হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম মুন্নার পিতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তা্র করা হয়েছে।
Related News
বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলRead More
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেটRead More



Comments are Closed