Main Menu

গোয়াইনঘাটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে দুই পাথর ব্যবসয়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। তাদের অবস্থাও গুরুতর। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের আনফরের ব্যাংকার নামক স্থানে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন উপজেলার বীরমঙ্গল নোয়া পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নুর মিয়া (৩৫) ও একই গ্রামের ইসরাইল আলীর ছেলে ময়না মিয়া (৩০)। অপরদিকে আহতরা হলেন একই গ্রামের আব্দুস সালাম ও আব্দুল গফুরের ছেলে আমির উদ্দিন (২৫) ও জামাল উদ্দিন (২৪)। হতাহতরা সবাই মৌসুমী ক্ষুদ্রপাথর ব্যবসায়ী।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল জানান, রাতে টাকা আনতে কুড়ারবাজার এলাকায় যান নূর মিয়া ও শরীফ। ফেরার পথে আনফরের বাংকার এলাকায় বৃষ্টির কারণে আটকা পড়েন। এ সময় তারা একটি টিনশেডের নীচে আশ্রয় নিলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

Manual3 Ad Code

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ জানান, বজ্রপাতে দুই পাথর ব্যবসায়ীর মৃত্যু ও আহতের খবর পেয়ে থানার এসআই আতিকুজ্জামান জুনেলের নেতৃত্বে পুুলিশ সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, বজ্রপাতে হতাহতের খবর পেয়েছি এবং নিহতের পরিবারকে ৪০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছি। বিনা পোষ্ট মর্টেমে নিহতদের লাশ দাফনে পরিবারগুলো সহযোগিতা চাইলে প্রশাসন তাদের পাশে থেকে সহযোগিতা করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code