কুমারপাড়ায় একই রাতে দুটি দোকানে চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুমারপাড়ায় একই রাতে দুটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া রিনা হোমিও নিকেতন ও ডিজিটাল ক্যাশ পয়েন্টের মালিকরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারা যথারীতি প্রতিষ্টান দুটি বন্ধ করে বাসায় চলে যান। আজ শুক্রবার সকালে এসে চুরির ঘটনা জানতে পারেন। চোরদল রিনা হোমিও নিকেতন থেকে নগদ ১২ হাজার টাকা ও ডিজিটাল ক্যাশ পয়েন্ট থেকে ৪/৫ কার্টুন সিগারেট লুট করে নিয়ে যায়। তারা জানান, রাতের কোন এক সময় প্রতিষ্টান দুটির পিছনের দিকে টিন কেটে ভিতরে প্রবেশ করে চোরদল।
এদিকে সপ্তাহখানেক আগেও চোরদল একই এলাকার খেলার মাঠ থেকে ৪/৫টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
Related News
সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলাRead More
সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়েRead More



Comments are Closed