Main Menu

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

Manual4 Ad Code

শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

নিহত আকাশ ঢাকার ধামরাইয়ের আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। তবে বর্তমানে তিনি পরিবার নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় থাকতেন।

Manual6 Ad Code

সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকাশ আহম্মেদ কয়েকদিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরে নিজ বাড়িতে আসেন। আজ সকালে মোটরসাইকেলে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code