নবীগঞ্জে মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁওয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী ওই মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী, অন্যরা পুরুষ।
নিহতদের মধ্যে চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।
এছাড়া মাইক্রোবাসের আহত চার আরোহীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাইক্রোবাসের যাত্রীরা সিলেট যাচ্ছিলেন মাজার জিয়ারত করতে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী অর্থাৎ ১২ জন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। এরমধ্যে কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায় গাড়িটিতে। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন।
তাদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাকি চারজনও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী ছিলেন। পরিচয় জানতে পারলে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেনি। তবে দুর্ঘটনায় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকেই আগুন লাগে বলে ধারণা করছে পুলিশ।
Related News
হবিগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসা ওRead More
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More



Comments are Closed