Main Menu

গাছে ট্রাকের ধাক্কা, যশোরে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি ট্রাক গাছে ধাক্কা খেয়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার গাইদঘাট গ্রামে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী বড়ুয়া বেগম (৭৫) ও মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার ট্রাকচালক আল আমিন (২৬)।

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা বলেন, মাগুরামুখী মাটি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের ধাক্কা খায়। এ সময় পথচারী বৃদ্ধা ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed