Main Menu

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৮০৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস উহান শহর থেকে ছড়িয়ে এখন ৪৭টিরও বেশি দেশে ছড়িয়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮২ হাজারেরেও বেশি। মারা গেছেন অন্তত ২৮০৮ জন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক তথ্যে এ হিসেব পাওয়া যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশই চীনের নাগরিক। দেশটিতে সর্বমোট ৭৮ হাজার ৪৯৭ জন ভাইরাসে আক্রান্ত ও ২৭৪৪ জন মারা গেছেন।

এদিকে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাস ছড়াচ্ছে দ্রুত। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। মারা গেছেন ১৭ জন। ইউরোপের অন্তত ১১টি দেশে ছড়িয়েছে এই করোনাভাইরাস।

ইরানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তাই মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে ২৪৫ এ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ ইরানি নাগরিক।

এদিকে দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দু হাজার ছাড়িয়ে ২০২২ জন হয়েছে। দ্য সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩।

Share





Related News

Comments are Closed